×

বিনোদন

বুবলীর ছেলের নাম শেহজাদ খান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৩ পিএম

বুবলীর ছেলের নাম শেহজাদ খান!

ফাইল ছবি

বুবলীর ছেলের নাম শেহজাদ খান!

চিত্রনায়িকা শবনম বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর অনেকেরই আগ্রহ সন্তানকে ঘিরে। কেউ কেউ ধারণা করেছেন, তার মেয়ে হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাও জানাতে দেখা গেছে। তবে এবার সত্যটা জানা গেল। মেয়ে নয়, পুত্রসন্তানের মা হয়েছেন বুবলী। এর এটি ২০২০ সালের প্রথম দিকে, নিউইয়র্কে।

বুবলীর ছেলের নাম শেহজাদ খান। বিষয়টি গণমাধ‍্যমকে নিশ্চিত করেছেন এই চিত্রনায়িকার ঘনিষ্ঠ দু’জন। যাদের মধ্যে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নানাভাবে সহায়তা করেছেন।

তার ভাষ্য মতে, সন্তানের পিতা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি বুবলী।

নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। শেহজাদ খানের বয়স এখন দুই বছরের উপরে। সে এখন মায়ের সঙ্গেই ঢাকায় আছে।

এদিকে, গত ২৭ সেপ্টেম্বর বেবিবাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপর তিনি জানান, পারিবারিক ও সামাজিক নিয়ম মেনেই তার বিয়ে ও সন্তান হয়েছে। বিস্তারিত বলার জন্য কিছু দিনের জন্য সময় চেয়ে নেন শাকিবের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে আসা এই নায়িকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App