×

বিনোদন

ঠাকুরের কাছে প্রার্থনা ‘দামাল’ যেন হিট হয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ১১:১৪ এএম

ঠাকুরের কাছে প্রার্থনা ‘দামাল’ যেন হিট হয়

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

ঠাকুরের কাছে প্রার্থনা ‘দামাল’ যেন হিট হয়

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

ঠাকুরের কাছে প্রার্থনা ‘দামাল’ যেন হিট হয়

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবটি দোল দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মনেও। এবারের পূজা নিয়ে মিম বলেন, ‘বেশ ভালো কাটছে। মহা সপ্তমীতে সকালে পূজা করে এসেছি। বসুন্ধরার মণ্ডপে গিয়েছিলাম। এরপর যাব বনানী। তারপর যাব কুমিল্লা।’ বিয়ের পর প্রথম পূজা নিয়ে অভিনেত্রী বলেন, ‘বরের সঙ্গে এবারই প্রথম পূজা। তাই ভালো লাগাটা বেশি। এবার ভালোবাসার মানুষটা পাশে রয়েছে। সেই সঙ্গে দায়িত্বটাও বেড়েছে। আগে পূজা শুধু মায়ের বাড়িকে কেন্দ্র করে ছিল। এখন শ্বশুর বাড়ি যোগ হয়েছে। তাদের সঙ্গে পূজা কাটাতে কুমিল্লা যাব।’ পূজায় মিম তার বরকে পাঞ্জাবি দিলেও বর তাকে এখনো কিছু দেননি।

[caption id="attachment_372829" align="aligncenter" width="700"] অভিনেত্রী বিদ্যা সিনহা মিম[/caption] তিনি বলেন, ‘প্রতিদিনই গিফট আসছে আমার জন্য। ওর জন্যও আসছে। বিভিন্ন অনলাইন পেজ থেকে অনেকগুলো পোশাক এসেছে। এসব দেখে ও বলছে, তুমি তো অনেক গিফট পেয়েছ। আমি আর দিয়ে কী করব? মানে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কী। কিছু না কিছু তো দিতেই হবে। না দিয়ে তার উপায় নেই। নইলে বলব ঘুরতে নিয়ে যেতে হবে।’ চলতি মাসের ২৮ তারিখ প্রেক্ষাগৃহে আসছে মিম অভিনীত ‘দামাল’ সিনেমাটি। তাই এবার পূজায় তার অন্যতম প্রার্থনা ‘দামাল’-এর সফলতা। প্রসঙ্গে তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা জোরেশোরে প্রচারণা শুরু করে দিয়েছি। আশা করি, ‘পরাণ’কে ছাড়িয়ে যাবে ‘দামাল’। আমি ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করছি ‘দামাল’ যেন হিট হয়। ছবিটি যেন দর্শকের ভালোবাসায় সিক্ত হয়।’ সবশেষে মিম অনুরাগীদের পূজার শুভেচ্ছা জানান। সেই সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে ‘দামাল’ দেখার আহ্বানও জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App