×

বিনোদন

এবার বিয়ে হবে রাজ-মিমের!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৩:৩৮ পিএম

এবার বিয়ে হবে রাজ-মিমের!

রাজ ও মিম

এবার বিয়ে হবে রাজ-মিমের!

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমার ভরপুর প্রশংসার মধ্যেই নির্মাতা ও পরিচালক রায়হান রাফি ঘোষণা দিয়েছেন, আগামী ২৮ অক্টোবর ‘দামাল’ সিনেমা মুক্তি দেয়া হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা ফুটবল দলের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমা। ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে এর চিত্রনাট্য নির্মাণ করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ‘দামাল’ সিনেমার প্রথম গান। এই মুহূর্তে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

এদিকে, রবিবার (২ অক্টোবর) রাতে প্রচারণার অংশ হিসেবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাজ ও মিমের বর-বধূ সাজের ছবি পোস্ট করেছেন নির্মাতা রায়হান রাফি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, রাজ মিম এর পরাণে বিয়ে হয়নি তো কি! এবার হবে। ২৮ অক্টোবর আপনাদের প্রেক্ষাগৃহে সবার দাওয়াত থাকলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App