×

বিনোদন

বিয়ের দাওয়াত না পেয়ে আক্ষেপ করলেন মমতাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ১২:০৮ পিএম

বিয়ের দাওয়াত না পেয়ে আক্ষেপ করলেন মমতাজ

কণ্ঠশিল্পী আসিফের ছেলের বিয়ের নিমন্ত্রণ না পেয়ে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আক্ষেপ প্রকাশ করেছেন লোকসংগীত শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য লিখেছেন, ‘হায়রে রাজনীতি!!!! আজকে যদি এমপি না হইতাম তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম।’

গত সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে রণ-ঈশিতার বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলেই বিয়ে পড়িয়ে দোয়া করা হয়। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা হাজির হয়েছিলেন।

সেই তালিকায় রুনা লায়লা, কনকচাঁপা, কুমার বিশ্বজিৎ, কবির বকুল, শওকত আলী ইমন, কণা, সালমা, কোনালসহ সঙ্গীত অঙ্গনের অনেকেই ছিলেন। তবে আসিফের ছেলের বিয়েতে দাওয়াত পাননি পপ সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মমতাজ। যদিও তিনি সরাসরি আসিফের নাম উল্লেখ করেননি। তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই গায়িকা কোন বিয়ের দাওয়াত না পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মমতাজ লিখেছেন, হায়রে রাজনীতি! আজকে যদি এমপি না হতাম, তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম। সঙ্গে কান্নার ইমোজি জুড়ে দিয়েছেন গায়িকা।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ২ অক্টোবর আয়োজন করা হয়েছিল তাদের মেহেদি সন্ধ্যা। নবদম্পতির জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন আসিফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App