×

বিনোদন

আসছে জয়ার ‘পেয়ারার সুবাস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ১২:২৩ পিএম

আসছে জয়ার ‘পেয়ারার সুবাস’
আসছে জয়ার ‘পেয়ারার সুবাস’

ফাইল ছবি

নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বছর ছয়েক আগে তিনি অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’-এ। সিনেমার শুটিং শেষ হলেও নানা কারণে মুক্তি পায়নি সিনেমাটি। অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে চলেছে ‘পেয়ারার সুবাস’। ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল। এই খবর পেয়ে জয়া আহসানসহ সিনেমার সব কলাকুশলী দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শাহরিয়ার শাকিল বলেন, আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। ছবিটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেক দিন ধরেই। আশা করছি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরো একবার বাজিমাত করবেন।

এদিকে নুরুল আলম আতিকও সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দর্শকের কাছে ‘পেয়ারার সুবাস’ পৌঁছে দিতে প্রস্তুত। সিনেমাটি নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে।

অভিনেত্রী জয়া আহসান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘পেয়ারার সুবাস’ নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ সিনেমা। আতিক যে বিষয়টি নিয়ে এটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। সিনেমাটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’ ‘পেয়ারার সুবাস’র শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। এখানে জয়া ছাড়া অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App