×

বিনোদন

৩০ প্রেক্ষাগৃহে ‘যাও পাখি বলো তারে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১২:১৬ পিএম

৩০ প্রেক্ষাগৃহে ‘যাও পাখি বলো তারে’

মাহিয়া মাহি ও আদর আজাদ

৩০ প্রেক্ষাগৃহে ‘যাও পাখি বলো তারে’

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। আগামী ৭ অক্টোবর রাজধানীর সিনে কমপ্লেক্সসহ সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমায় জুটি বেঁধেছেন মাহিয়া মাহি ও আদর আজাদ। মুক্তি সামনে রেখে সিনেমাটির টিম প্রচারণায় বেশ সরব। এরই অংশ হিসেবে ৪ অক্টোবর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর একটি তারকা হোটেলে। এ সময় সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রের গুণীজনরা উপস্থিত ছিলেন।

পরিচালক মানিক বলেন, এ সিনেমাটি একটি বিশুদ্ধ প্রেমের সিনেমা। অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখবেন দর্শক। একজন দর্শকও যদি সিনেমাটি দেখে তাহলে তাদের মন ছুঁয়ে যাবে। প্রথম সপ্তাহে সিনেমাটি আমরা ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছি। তারপর আস্তে আস্তে দেশে এবং বিদেশে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে। ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ।

তিনি বলেন, যখন আমি এই সিনেমা নিয়ে চিন্তা করি তখনই আমার মজনুর কথা মনে পড়ে। এই সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল। দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান করছি। আপনারা সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করবেন। সিনেমায় লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, ‘এ ছবিতে অনেক সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি পোড়ামন হবে।’ ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App