×

বিনোদন

তামিল অভিনেতা লোকেশ রাজেন্দ্রনের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৬:৫৩ পিএম

তামিল অভিনেতা লোকেশ রাজেন্দ্রনের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

তামিল অভিনেতা লোকেশ রাজেন্দ্রনের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

 স্ত্রী ডিভোর্সের আইনি নোটিশ পাঠানোয় তীব্র হতাশার কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন ভারতের তামিল টিভির জনপ্রিয় অভিনেতা লোকেশ রাজেন্দ্রন। তিনি ১৫০টিরও বেশি সিরিয়াল এবং ১৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজেন্দ্রন। স্ত্রী এবং দুই সন্তানকে রেখে গেলেন অকাল এই অভিনেতা। তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।

প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময়ে তাকে শারীরিক অস্বস্তিতে ভুগতে দেখা যায়। তাদের মধ্যেই কয়েকজন একটি অ্যাম্বুল্যান্সে করে পুলিশকে খবর দেয়। এরপর তাকে সরকারি কিলপাউক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মঙ্গলবার রাতে তিনি মারা যান।

অভিনেতার মৃত্যু তদন্তকারী পুলিশ জানান, রাজেন্দ্রন পারিবারিক সমস্যার কারণে অ্যালকোহলে আসক্ত ছিলেন এবং একাধিক জায়গায় তাকে মদ্যপ অবস্থায় দেখা যেত। এমনকি চেন্নাই মফস্বল বাস টার্মিনাসেও (সিএমবিটি) একাধিকবার শুয়ে থাকতে দেখা গেছে তাকে।

রাজেন্দ্রনের বাবা জানান, এক মাস আগেই তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে তার ছেলে এবং তার পুত্রবধূর মধ্যে ঝগড়াই প্রয়াত তারকাকে হতাশায় ফেলেছে।

তিনি আরও বলেন, ‘এক মাস আগে, আমি জানতে পারি রাজেন্দ্রন এবং তার স্ত্রীর মধ্যে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছে। চার দিন আগে তার স্ত্রী তাকে ডিভোর্সের আইনি নোটিশ পাঠায়। তারপর থেকেই সে বিষণ্নতায় ভুগছিল। আমি তাকে শেষ দেখেছি শুক্রবার, যখন সে আমার কাছ থেকে কিছু টাকা নিতে এসেছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App