×

বিনোদন

জসিমকে হারানোর ২৪ বছর আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০৫:১৫ পিএম

জসিমকে হারানোর ২৪ বছর আজ

ছবি: সংগৃহীত

জসিমকে হারানোর ২৪ বছর আজ

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রে অ্যাকশন ছবির পথপ্রদর্শক আবুল খায়ের জসিম উদ্দিনের (জসিম) ২৪তম মৃত্যুবার্ষিকী শনিবার (৮ অক্টোবর)। ১৯৯৮ সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি।

খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবেও যিনি ব্যাপক সফলতা পেয়েছিলেন। ১৯৭২ সালে ‘দেবর’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক জসিমের।

২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তার সঙ্গে নায়িকা শাবানা ও রোজিনার জুটি সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ছিল। বিভিন্ন ছবিতে তাকে শোষণ ও বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা গেছে।

চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারের জীবনে তিনি নায়ক হিসেবে ১২০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। নায়কের পাশাপাশি খলনায়কের ভূমিকাতেও তাকে অভিনয় করতে দেখা গেছে। ৭০টিরও বেশি সিনেমায় তিনি খলনায়ক হয়ে অভিনয় করেছেন।

জসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘রংবাজ’, ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’, ‘অভিযান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, ‘মেয়েরাও মানুষ’, ‘পরিবার’, ‘রাজা বাবু’, ‘বুকের ধন’, ‘স্বামী কেন আসামি’, ‘লাল গোলাপ’, ‘দাগী’, ‘টাইগার’, ‘হাবিলদার’, ‘ভালোবাসার ঘর’ ছবিগুলো। ২৭ বছরের ক্যারিয়ারে সবমিলিয়ে প্রায় দুই`শ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন জসিম। লেখাপড়া করেন বিএ পর্যন্ত। এই কালজয়ী নায়কের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এবং আজীবন স্মরণ রাখতে এফডিসির সর্ববৃহৎ ২ নং ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়েছে। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দুই নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে লড়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App