×

বিনোদন

ভেঙে পড়েছে পূজা, ভয়ে আছেন মা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৩:২৭ পিএম

ভেঙে পড়েছে পূজা, ভয়ে আছেন মা
ভেঙে পড়েছে পূজা, ভয়ে আছেন মা

পূজা চেরি

শিশুশিল্পী হিসাবে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করে এখন পুরোদস্তুর নায়িকা পূজা চেরি। ‘পোড়ামন- ২’ সিনেমায় পরি চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। তবে সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে তোলপাড় ঢালিউড পাড়া। এমনকি এটাও শোনা যাচ্ছে, তার কারণেই নাকি শাকিব খান ও বুবলীর সম্পর্কে চিড় ধরেছে। বিষয়টি নিয়ে বিরক্ত এই নায়িকা। এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে পূজা জানিয়েছেন, যারা এ ধরনের গুজব রটাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

এদিকে, মেয়েকে নিয়ে এমন গুঞ্জনে মুখ খুললেন মা ঝর্ণা রায়। পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কী করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’

পূজার মা ঝর্ণা রায় আরও বলেন, ‘যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে?’

তিনি বলেন, ‘এসব সংবাদের কারণে আমাদের কী অবস্থা— কেউ কি একবার চিন্তা করেছেন? তাই সবার কাছে হাতজোড় করে বলি, আমার মেয়েটা ছোট। দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App