×

বিনোদন

ফিরছেন পূর্ণিমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৩:৪৮ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই সিনেমার কাজ থেকে দূরে ছিলেন তিনি। বিরতি ভেঙে নতুন সিনেমা দিয়ে শুটিংএ ফিরছেন এ লাস্যময়ী নায়িকা। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। এটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুরু হবে সিনেমার শুটিং।

পূর্ণিমা বলেন, এ সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তা ছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন পরিচালক। তার নির্মিত সালমান শাহকে নিয়ে সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুন সিনেমা দুটি দর্শকপ্রিয়। এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়। আর আমার বন্ধু ফেরদৌসও আছে এ সিনেমায়। এরই মধ্যে সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমাই হবে।

পূর্ণিমা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত গাঙচিল ও জ্যাম নামে দুটি সিনেমা। গাঙচিলে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস, আর জ্যামে আরেফিন শুভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App