×

বিনোদন

কেটে ফেলা হয়েছে কণ্ঠশিল্পী আকবরের ডান পা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০১:০৭ পিএম

কেটে ফেলা হয়েছে কণ্ঠশিল্পী আকবরের ডান পা

কণ্ঠশিল্পী আকবর

কেটে ফেলা হয়েছে কণ্ঠশিল্পী আকবরের ডান পা

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডান পা কেটে ফেলা হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবরের। সোমবার (১৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

কানিজ ফাতেমা বলেন, অপারেশন শেষ হয়েছে রবিবার রাতে। তার (আকবরের) ডান পা কেটে ফেলা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।

এদিকে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটার পর অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। রাজধানীর বেটার লাইফ হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

কয়েক বছর ধরেই বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করছেন আকবর। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরে শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

প্রায় এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App