×

বিনোদন

জন্মদিনে ভক্তদের যে উপহার দেবেন পরী মণি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১২:৩৩ এএম

২৪ অক্টোবর উনত্রিংশতম জন্মদিনের আগেই উপহারের ঘোষণা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরী মণি। ঢাকাই সিনেমায় অভিষেকের পর থেকেই বাড়তি উন্মাদনার সঙ্গে এই দিন উদযাপন করেন এবং নানা ধরনের ব্যতিক্রমধর্মী পরিকল্পনা করেন। এবারও তাই হবে।

এবার স্বামী শরিফুল রাজ ও ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে এবার প্রথমবারের মতো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন উদযাপন করবেন এই চিত্রনায়িকা। আগে থেকেই পরী মণি জানিয়ে রেখেছিলেন, দুই মাস বয়সী ছেলের হাতে নিজের জন্মদিনের কেক কাটবেন। আর এবারের জন্মদিনের উপহার একটি গান। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার একটি গান প্রকাশিত হবে পরীর জন্মদিনে। ইমরানের কণ্ঠে ‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। সুর করেছেন নাজির মাহামুদ।

আবু রায়হান জুয়েল জানিয়েছেন, সিনেমার প্রথম গান পরী মনির জন্মদিনে উপহার হিসেবে প্রকাশিত হচ্ছে। ২০২৩ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।

উল্লেখ্য, মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন পরী মণি, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

কৃষিমন্ত্রী প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App