×

বিনোদন

কবীর সুমনের সঙ্গে গাইলেন আসিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৪:২৯ পিএম

কবীর সুমনের সঙ্গে গাইলেন আসিফ

আসিফ আকবর ও কবীর সুমন। ছবি: সংগৃহীত

কবীর সুমনের সঙ্গে গাইলেন আসিফ

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এর আগেও ওপার বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কবীর সুমনের কথা ও সুরে গেয়েছেন । তবে এবার কবীর সুমনের সঙ্গে ডুয়েট গাইলেন আসিফ। মঙ্গলবার (২৫ অক্টোবর) সুমনের সঙ্গে গাওয়া গানের একটি ভিডিও প্রকাশ করেছেন আসিফ।

গানটির কথা হচ্ছে, আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর/ চলতে চলতে রাত ফুরোয় । রাত পেরোলেই আসবে ভোর। গানটির কথা ও সুর কবীর সুমনের। সঙ্গীতায়োজনে থাকছেন উজ্জ্বল সিনহা। এটি ভিডিও করবে ই মিউজিক, বাংলা ঢোল স্টুডিওতে গানটি রেকডিং করা হবে। আর্ব এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ পাবে গানটি।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে সুমনের সঙ্গে গান গাওয়ার এ তথ্য জানান আসিফ।

স্ট্যাটাসে আসিফ লেখেন, আলহামদুল্লিল্লাহ। কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্রসঙ্গীত জীবনে উনার সান্নিধ্য পেয়েছি। আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তাঁর সাথে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।

আসিফ আরও লেখেন, জীবনে হয়তো কোনদিন কিছু ভাল কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বী বন্ধুস্বজনদের দোয়া ছিল… মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App