×

বিনোদন

কলকাতায় আনুশকার দীপাবলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৯:৫০ এএম

কলকাতায় আনুশকার দীপাবলি

আনুশকা শর্মা

কলকাতায় আনুশকার দীপাবলি

আনুশকা

একদিকে দীপাবলি, অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে স্বামী বিরাট কোহলির অসাধারণ ইনিংস। সব মিলিয়ে দীপাবলির আলোর মতোই জ্বলজ্বল করছেন আনুশকা শর্মা। কলকাতার পাঁচ তারকা হোটেলে দীপাবলির বিশেষ দিন কাটিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সবুজ নেটের শাড়ি ও ভারী জুয়েলারির সাজে একাধিক ছবি। গত কয়েক দিন ধরেই কলকাতা ও তার আশপাশে ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং করছেন আনুশকা শর্মা। সেই সূত্রে দীপাবলিতেও কলকাতার হোটেলে মেয়ে ভামিকাকে নিয়ে রয়েছেন তিনি। এদিন ছুটি ও বিশেষ দিন হোটেলেই কাটিয়েছেন আনুশকা। জানা গেছে, হোটেলেই দীপাবলির পার্টি দিয়েছিলেন অভিনেত্রী। শুধু দীপাবলির পার্টি নয়, মনে করা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচে রোববার বিরাট কোহলির অসামান্য পারফরম্যান্সও উদযাপন ছিল এই পার্টির কারণ। স্বামীর দুর্দান্ত খেলা ও ভারতের জয়কেও একইসঙ্গে সেলিব্রেট করেছেন এই নায়িকা। কিন্তু সবটাই হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। পার্টিতে ঝুলন গোস্বামীকেও আমন্ত্রণ জানিয়েছিলেন নায়িকা। তবে তিনি দিল্লিতে থাকায় পার্টিতে উপস্থিত হতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হাম ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১২০৭ প্রাণহানি

হাম ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১২০৭ প্রাণহানি

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

এবার হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, থাকছে জামায়াত জোটের ২ দল

এবার হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, থাকছে জামায়াত জোটের ২ দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App