×

বিনোদন

১ নভেম্বর থেকে ‘চিরকুমার-চিকু সংঘ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৭:৫৩ পিএম

১ নভেম্বর থেকে ‘চিরকুমার-চিকু সংঘ’
১ নভেম্বর থেকে ‘চিরকুমার-চিকু সংঘ’
১ নভেম্বর থেকে ‘চিরকুমার-চিকু সংঘ’

নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমার-চিকু সংঘ’। ছবি: ভোরের কাগজ

১ নভেম্বর থেকে ‘চিরকুমার-চিকু সংঘ’

১ নভেম্বর থেকে এনটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমার-চিকু সংঘ’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন।

ঢাকার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির শুটিং চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে নাটকটির পোস্টার ও টিজার বেশ আলোচিত হয়েছে।

সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনকে তিনটি ভিন্নি লুকে এ নাটকে দেখা যাবে বলে নির্মাতা জানান।

প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে, কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে চিরকুমারদের সংগঠন চিকু সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।

এই নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App