×

বিনোদন

‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার শুরু আগামিকাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১০:০৬ পিএম

‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার শুরু আগামিকাল

সিনেমার পোস্টার। ছবি: ভোরের কাগজ

‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার শুরু আগামিকাল

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বীরকন্যা প্রীতিলতা।

চলতি মাসে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজরিত স্কুল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হবে এর প্রচার কার্যক্রম।

সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আগামিকাল ২ নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আরও আছেন মনোজ প্রামানিক, কামরুজ্জামান তাপুসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App