×

বিনোদন

কেমন কাটল ঐশ্বরিয়ার জন্মদিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০১:০৭ পিএম

কেমন কাটল ঐশ্বরিয়ার জন্মদিন

ফাইল ছবি

কেমন কাটল ঐশ্বরিয়ার জন্মদিন

সাদা কালো ছবি। বেতের মোড়ায় বসে বিশ্বসুন্দরী। যত্ন সহকারে নিজের বিনুনিতে গুঁজে দিচ্ছেন এক থোকা ফুল। ১ নভেম্বর ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন। স্ত্রীর জন্মদিনে নায়িকার এমনই এক স্নিগ্ধ ছবি ভাগ করে নিলেন স্বামী অভিনেতা অভিষেক বচ্চন। লিখলেন- ‘শুভ জন্মদিন আমার সোনা বৌ। ভালোবাসা নিও। আগামীর পথ আলো হোক। জীবনে শান্তি আসুক, সাফল্য আসুক।’

গত ১ নভেম্বর ৪৯ বছরে পা দিলেন নায়িকা। কয়েক যুগ ধরে দর্শকের মনে নিজের এক অন্য জায়গা তৈরি করে নিয়েছেন নায়িকা। তার সৌন্দর্যে কাবু বহু ভক্তের হৃদয়। উপরি পাওনা তার অভিনয় দক্ষতা। এই বিশেষ দিন উদ? যাপন হবে না, তা কি কখনো হতে পারে? সারা দিন এই শুভেচ্ছা বার্তা দেখার অপেক্ষাতেই তো ছিলেন তাদের ভক্তরা।

সবাই শুভেচ্ছা জানালেও স্বামী অভিষেকের মেসেজ তো বাকিই থেকে গিয়েছিল। দিনের শেষে নায়িকার এই না দেখা ছবি পোস্ট করে তার ভক্তদের দারুণ উপহার দিলেন স্বামী অভিষেক। তবে এই বিশেষ দিনটা ঠিক কীভাবে উদযাপন করলেন নায়িকা? সেই ছবিই দেখার অপেক্ষায় দর্শক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App