×

বিনোদন

আবারো নির্দেশনায় আবুল হায়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৯:৩৪ এএম

আবারো নির্দেশনায় আবুল হায়াত

অভিনয় সহযাত্রীদের সঙ্গে আবুল হায়াত

বিরতির পর আবারো পরিচালনায় ফিরেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। সম্প্রতি তার রচনায় ‘এসো শ্যামল সুন্দর’ নামে একটি নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ ও তারিন জাহানের মতো গুণী অভিনয়শিল্পীরা। নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘জীবন চলার পথে অনেক সময় অনেক ঘটনার মুখোমুখি হই। এসব ঘটনা নিয়ে আমরা কখনো ক্ষোভ প্রকাশ করতে পারি, আবার কখনো পারি না। যখন পারি না তখন আমাদের মধ্যে প্রচণ্ড মানসিক চাপের সৃষ্টি হয়।

এমন ঘটনা নিয়েই নাটকটি নির্মাণ করেছি।’ আরেক বর্ষীয়ান অভিনেতা খায়রুল আলম সবুজ বলেন, ‘গল্প, নির্দেশনা, সবার অভিনয়- সবকিছু মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’ অভিনেতা, নির্মাতা তৌকীর আহমেদ বলেন, ‘অনেকদিন পর খুব আনন্দ দিয়ে কাজটি করেছি। যারা নাটকটি দেখবেন আশা করছি ভালো লাগবে।’ অভিনেত্রী তারিন জাহান বলেন, ‘দীর্ঘদিন পর হায়াত আঙ্কেলের নির্দেশনায় কাজ করলাম। এ নাটকটির গল্প মূলত একজন মায়ের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। অভিনয় করেও ভীষণ ভালো লাগল।’ নাটকটি শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা চুক্তি কি ইসরাইল ও মার্কিন স্বার্থ রক্ষার নতুন কৌশল?

মক্কা চুক্তি কি ইসরাইল ও মার্কিন স্বার্থ রক্ষার নতুন কৌশল?

কবে আসছে জামায়াতের ছায়া মন্ত্রিসভা?

কবে আসছে জামায়াতের ছায়া মন্ত্রিসভা?

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App