×

বিনোদন

মিমের স্ক্রিনশট ফাঁস করলেন পরী মণি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

মিমের স্ক্রিনশট ফাঁস করলেন পরী মণি
মিমের স্ক্রিনশট ফাঁস করলেন পরী মণি
মিমের স্ক্রিনশট ফাঁস করলেন পরী মণি
মিমের স্ক্রিনশট ফাঁস করলেন পরী মণি

বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজের বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। পরীর দেয়া স্ট্যাটাস নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে দেশের সিনেমা পাড়ায়।

এ বিষয়ে মিমের ভাষ্য, পরাণ ও দামাল সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

এর প্রতিক্রিয়ায় নতুন এক পোস্টে পরী মণি মিমের সঙ্গে তার কথোপকথনের একটি স্ক্রিনশট ফাঁস করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি, রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।

তিনি আরও লেখেন, তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সঙ্গে এ নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২-এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।

 

মিমকে উদ্দেশ করে পরী লেখেন, কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই, এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।

এ চিত্রনায়িকা আরও লেখেন, আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন, তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।

   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App