×

বিনোদন

আসছে সুইটির দুই সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৩:০৯ পিএম

আসছে সুইটির দুই সিনেমা

তানভীন সুইটি

আসছে সুইটির দুই সিনেমা

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুইটির অভিনীত প্রথম সিনেমা আবু সাইয়ীদের বাঁশি। এরপর বড় পর্দা থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি সুইটি নতুন দুটি সিনেমায় অভিনয় করেছেন। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত। একটি হলো জাফরুল শাহীন পরিচালিত মাইক এবং নূরে আলম পরিচালিত রাসেলের জন্য অপেক্ষা।

মাইক সিনেমাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে। অন্যদিকে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হয়েছে রাসেলের জন্য অপেক্ষা সিনেমাটি।

দুটি সিনেমায় অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, এটা আমার জন্য পরম ভালোলাগার যে মাইক ও রাসেলের জন্য অপেক্ষা সিনেমা দুটিতে আমি অভিনয় করেছি। দুটি সিনেমায়ই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। দুটি সিনেমার বিষয়বস্তু মূলত আমাকে আগ্রহী করে তুলেছে সিনেমাগুলোয় কাজ করতে। নির্মাতা যেমন ভীষণ মনোযোগ দিয়ে মাইক সিনেমাটি নির্মাণ করেছেন, অন্যদিকে নূরে আলমেরও চেষ্টা ছিল ভীষণ আন্তরিক। সত্যি, আমি এখন এ সিনেমা দুটির মুক্তির অপেক্ষায় আছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App