×

বিনোদন

পর্নো ছবির শুটিং নিয়ে তথ্য দিলো পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৬:০৭ পিএম

পর্নো ছবির শুটিং নিয়ে তথ্য দিলো পুলিশ

স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেঠি

পর্নো ছবির শুটিং নিয়ে তথ্য দিলো পুলিশ
পর্নো ছবির শুটিং নিয়ে তথ্য দিলো পুলিশ

ছবি: আনন্দবাজার

গত বছর পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রার। এর ফলে দীর্ঘ সময় জেলে কাটাতে হয় অভিনেত্রীর স্বামীকে। শুধু রাজ কুন্দ্রা নয়, এই মামলায় নাম জড়ায় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়ারও। তবে তখন তারা জামিন পেয়ে যান। খবর আনন্দবাজার পত্রিকার।

এই মুহূর্তে পরিবারের সঙ্গেই বেশির ভাগ সময় কাটান রাজ কুন্দ্রা। জেল থেকে ছাড়া পাবার পর থেকেই গণমাধ্যমের কাছে নিজের মুখ দেখাচ্ছেন না তিনি। এই ঘটনার এক বছর পরে নতুন তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। কোন কোন হোটেলে চলত এই সব ছবির শুটিং, জানিয়েছে মুম্বাই পুলিশের সাইবার শাখা।

পুলিশ সূত্রের খবর, মুম্বাই শহরের বেশ কিছু ডিলাক্স হোটেল যেমন রয়েছে, তেমনই শহরের পাঁচটি নাম করা পাঁচতারা হোটেলে রয়েছে পুলিশের তালিকায়। এগুলোয় চলত শুটিং। শুধু তা-ই নয় এই সব হোটেলের ডিস্ট্রিবিউশনের সঙ্গে নামকরা কিছু ওটিটি প্ল্যাটফর্মের যোগাযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

রাজ ও তার সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে অ্যাপ হটশটস’র আর্থিক লেনদেনের তথ্য পেয়েছিল পুলিশ। ২০২০-র আগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসা বাবদ এককোটি ১৭ লক্ষ টাকা আয় করেন রাজ কুন্দ্রা। ২০২১-২২ সালে ৩৬ কোটির বেশি এবং ২০২২-২৩ সালে ৭৩ কোটির বেশি টাকা আয়ের আশা করেছিল রাজের সংস্থা। কিন্তু এর আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েন শিল্পার স্বামী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App