×

বিনোদন

ধর্ষণের অভিযোগে পপ তারকার কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৯:১৬ এএম

ধর্ষণের অভিযোগে পপ তারকার কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগে পপ তারকার কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগে পপ তারকার কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অপ্রাপ্তবয়স্ক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চীনা-কানাডীয় পপ তারকা ক্রিস উকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনা আদালত। একই দিন রাজ্য কর প্রশাসন কর ফাঁকির জন্য তাকে প্রায় ৮৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়। শুক্রবার (২৬ নভেম্বর) বেইজিংয়ের চাওয়াং জেলার আদালতে ক্রিস উকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সহ-অভিনেতা ক্রিস উ। বলিউড সুন্দরী দীপিকার সঙ্গে হলিউড ছবি ‘ট্রিপলএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করেছিলেন ক্রিস উ।

আদালত বলছে, ওই তরুণী ছাড়াও ২০২০ সালে শেষের দিকে আরও তিন নারীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করার সত্যতা উঠে এসেছে তদন্তে। এর আগে গত বছর আগস্টে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে চীনা পুলিশ।

তখন তিনি এসব অভিযোগ অস্বীকার করে ক্রিস উ বলেছিলেন, যাদের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল, তারা কেউই অপ্রাপ্তবয়স্ক ছিলেন না এবং তিনি কাউকে জোর করেননি। এমন ঘটনা ঘটলে তিনি নিজেই আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছিলেন।

অভিযোগকারী ১৭ বছরের তরুণী জানায়, ক্রিস উর সঙ্গে তার পরিচয় হওয়ার পর তিনি তাকে এক পার্টিতে আমন্ত্রণ জানান। সেখানে ক্রিস তাকে জোর করে মদ্যপান করান এবং পরে তাকে যৌন নির্যাতন করেন।

ওই তরুণী আরও জানায়, ক্রিস বিভিন্ন সুবিধার প্রতিশ্রুতি দিয়ে নারীদের ফাঁসিয়ে তাঁদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এসব নারীদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক।

শনিবার মধ্য রাতে চিনের রাজধানী বেজিংয়ের চাওইয়াং জেলা পুলিশের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কম বয়সি মেয়েদের সঙ্গে ফাঁসিয়ে যৌন সম্পর্ক স্থাপনের জন্য প্রতারণা’র অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩০ বছরের ক্রিস উ-কে।

প্রসঙ্গত, কানাডার কে-পপ বয়ব্যান্ড এক্সো ব্র্যান্ডের সদস্য ছিলেন ক্রিস উ। এই ব্যান্ড তাঁকে এনে দিয়েছিল খ্যাতি। ২০১৪ সালে একক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ব্যান্ড ছেড়ে চীনে চলে আসেন ক্রিস উ। এখানে এসে গায়ক, অভিনেতা, মডেল হিসেবেও সফল ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App