×

বিনোদন

প্রেমিকাকে সিগারেটের ছ্যাঁকা দেন সালমান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ১১:১৭ এএম

প্রেমিকাকে সিগারেটের ছ্যাঁকা দেন সালমান!

ছবি: সংগৃহীত

প্রেমিকাকে সিগারেটের ছ্যাঁকা দেন সালমান!

ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খানের সাবেক প্রেমিকা ও নব্বইয়ের দশকের বলিউড অভিনেত্রী সোমি আলি অভিযোগ করেছেন, সাবেক প্রেমিক সালমান খান তার ওপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চালিয়েছেন। শুধু তাই নয়, তার গায়ে একাধিকবার সিগারেটের ছ্যাঁকা দেন!

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সালমানের সঙ্গে ১৯৯৩ সাল থেকে টানা পাঁচ বছরের সম্পর্ক ছিল এই অভিনেত্রীর। যদিও কখনো এ সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে মুখ খোলেননি। তবে সম্প্রতি সামাজিকমাধ্যমে সালমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন সোমি।

সালমানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, তোমার মতো নারীবিদ্বেষী আর একজনও নেই। আর সেসব অভিনেত্রীদেরও লজ্জা হওয়া উচিত, যারা এ রকম একটা মানুষকে এখনও সমর্থন করেন!

সামাজিকমাধ্যমে সালমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সোমি আলি আরও লিখেন, কোনো আইনজীবী তোমাকে বাঁচাতে পারবে না! আমার কাছে ৫০ জন আইনজীবী আছে। এছাড়াও ভারতে তার অনুষ্ঠান বন্ধ করতে সালমানের ভূমিকা ছিল বলেও জানান তিনি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, সোমি তার পোস্টের হ্যাশট্যাগ দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান, সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন, অভিনেত্রী পূজা ভাট, মহেশ ভাট, শোভা দে এবং নীনা গুপ্তসহ বিভিন্ন জনপ্রিয় তারকাদের। তবে তার বিরুদ্ধে অভিযোগ করা পোস্টটি পরে কোনো কারণ না জানিয়েই ডিলিট করে দেন এই অভিনেত্রী। কিন্তু ততক্ষণে তার পোস্টের স্ক্রিনশটটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App