×

বিনোদন

নতুন প্রেমে শাকিরা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪০ এএম

নতুন প্রেমে শাকিরা!

ছবি: সংগৃহীত

নতুন প্রেমে শাকিরা!

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে। তবে এর মধ্যেই শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন। জানা গেছে, এবার শাকিরা প্রেম করছেন ২৪ বছর বয়সি সার্ফিং ইনস্ট্রাকটর গোরকা একজুরডিয়ারের সঙ্গে। সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবিতে দেখা যায় তারা একসঙ্গে ঘুরছেন, সার্ফিংও করছেন। সে ছবি থেকে এ গুঞ্জনের ছড়িয়েছে।

যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনের কেউ এখনো কিছু জানাননি। বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও পপসম্রাজ্ঞী শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও শক্তিমান জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এ তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও বার্সা ডিফেন্ডারের দুটি সন্তান আছে।

সংবাদমাধ্যমে তারা জানিয়েছিলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। তবে আমাদের সন্তান আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাদের মঙ্গলের জন্য আমরা গোপনীয়তা বজায় রাখছি।’ তবে সে দায় পিকেরই ছিল। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে ধরা পড়েন তিনি। এ ঘটনার পর দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে যান শাকিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App