×

বিনোদন

পরিবর্তনে খুশি পরিণীতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১২:২৪ পিএম

পরিবর্তনে খুশি পরিণীতি

ছবি: সংগৃহীত

পরিবর্তনে খুশি পরিণীতি

ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার অভিনীত সিনেমাগুলো ধারাবাহিকভাবে বক্স অফিসে সাড়া ফেলেছে। ‘কোড নেম : তিরাঙ্গা’ থেকে সবশেষ ‘উঁচাই’ সিনেমাগুলো তার ক্যারিয়ারে নতুন দুটি সফলতার পালক যুক্ত করেছে। যার ফলে পরিণীতি বেশ আলোচনাতেই আছেন।

এ সিনেমা দুটিতে পরিণীতিকে স্লিম-ফিট অবয়বে দেখা গেছে। সিনেমায় অভিনয়ের জন্য বডি শেপ ঠিক করতে টানা কয়েক মাস জিমে ঘাম ঝরিয়েছেন এ নায়িকা। তার সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘উঁচাই’র সাফল্য ও তার স্লিম ফিগারের রহস্য সম্পর্কে জানতে চাইলে পরিণীতি বলেন, ‘আমি এ সিনেমায় অভিনয়ের জন্য যথেষ্ট কষ্ট করেছি।

চেষ্টা করেছি এখানে যে চরিত্রটি আছে যে কিনা স্লিম-ফিট, তার মতো হতে। আমি সফল হয়েছি, তা দর্শক সাড়ায় বুঝেছি।’ অভিনেত্রী আরো বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। প্রতিদিনই নিজের সিনেমা দেখি। সিনেমা দেখার সময় নিজের অভিনয় ও ফিগার গভীর মনোযোগের সঙ্গে দেখি। এ সময় আমি অভিনয় ও শরীর মুভমেন্টে কোথায় কোথায় সমস্যা চিহ্নিত করি। এরপর নিজের উন্নতি করার চেষ্টায় মগ্ন হই। তবে আমি খুব খুশি আমার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য আমার ফিগার নিয়ে যে পরিবর্তন আনতে চেয়েছিলাম তা করতে পেরেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App