×

বিনোদন

বিজয়ের মাসজুড়ে কনসার্টে ‘শিরোনামহীন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৩ এএম

বিজয়ের মাসজুড়ে কনসার্টে ‘শিরোনামহীন’
বিজয়ের মাসজুড়ে কনসার্টে ‘শিরোনামহীন’

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে দেশব্যাপী কনসার্ট করছে ব্যান্ড ‘শিরোনামহীন’। এ তথ্য জানিয়েছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান জিয়া।

১৫ ডিসেম্বর ঢাকার উত্তরায় নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ, ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৮ ডিসেম্বর ঢাকার স্কলাস্টিকা স্কুল, ২০ ডিসেম্বর চট্টগ্রামের আনোয়ারায় বিজয় কনসার্ট, ২৩ ডিসেম্বর দিনাজপুর সদরের আদর্শ মহাবিদ্যালয়, ২৪ ডিসেম্বর বগুড়ার সান্তাহার, ২৫ ডিসেম্বর নড়াইল স্টেডিয়াম, ৩০ ডিসেম্বর নেত্রকোনা স্টেডিয়াম ও ৩১ ডিসেম্বর কক্সবাজারের সি পার্ল বিচে আয়োজিত কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে দেশের প্রথম সারির এ ব্যান্ডের।

জিয়াউর রহমান জিয়া বলেন, ‘করোনার প্রাদুর্ভাব থাকায় দীর্ঘদিন খোলা আকাশের নিচে গান শুনতে পারেননি শ্রোতারা। সেজন্য কনসার্টে এখন দর্শক-শ্রোতার ঢল নামে। ডিসেম্বরে প্রায় ২০টি কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে। এরই মধ্যে বামবা চ্যানেল আই ব্যান্ড ফেস্ট, ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কবি নজরুল অডিটোরিয়াম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছে ‘শিরোনামহীন’। প্রতিটি আয়োজনেই সংগীতানুরাগীদের বেশ সাড়া মিলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App