×

বিনোদন

বাসায় ফিরলেন পরী মণি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০১:৫৬ পিএম

বাসায় ফিরলেন পরী মণি

ছিবি: সংগৃহীত

বাসায় ফিরলেন পরী মণি

ছবি: সংগৃহীত

অবশেষে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মণি। শনিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই জানান।  এর আগে গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডান হাতের আঙুলে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এ বিষয়ে অভিনেত্রী পরী মণি জানান, ঘরে ঢুকতে গিয়ে অসাবধানতাবশত দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হন নায়িকা। ছয়-সাত ঘণ্টা হাসপাতালে ছিলেন তারপর চিকিৎসা শেষে বাসায় ফিরে আসেন। এ চোটের ফলে ডান হাত বিশ্রামে রাখতে হবে অন্তত মাসখানেক। এমনটাই চিকিৎসকের তরফে পরী মণির জন্য পরামর্শ। তবে ব্যান্ডেজের কারণে ডান হাতে খেতে পারছেন না এমনকি ছেলে রাজ্যকে কোলেও নিতে পারছেন না পরী মণি।

তিনি বলেন, ‘এখন বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে আমার। বিরক্তিকর একটা অবস্থা। এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম আমার। কেমন যে লাগে!’

ছবির কাজ নিয়ে পরী মণি জানান, যেহেতু ডাক্তারের পরামর্শে বাসায় থাকব সেহেতু আপাতত প্রচারণার কাজ বাসায় বসেই সারতে হবে। ছবি মুক্তির এখনও মাসখানেকের মতো সময় বাকি আছে ততদিনে সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদী পরী মণি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App