×

বিনোদন

মেট্রোরেলের থিম সং গাইলেন মমতাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

মেট্রোরেলের থিম সং গাইলেন মমতাজ
মেট্রোরেলের থিম সং গাইলেন মমতাজ

ছবি: সংগৃহীত

রাজধানীর বুকে বুধবার উদ্বোধন হয়েছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটির ১১ দশমিক ৭৩ কিলোমিটারের যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এদিন উত্তরার দিয়াবাড়ি স্টেশন প্রান্তে মেট্রোরেল উদ্বোধনের অনুষ্ঠানে বাজানো হয় এর থিম সং ‘অর্থনীতির চাকা ঘুরবে পেছনে ফেলে যানজট’। মেট্রোরেলের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে তৈরি করা এই গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম।

গানের কথায় বলা হয়–বঙ্গবন্ধুর সোনার বাংলায়, স্বপ্নের মেট্রো রেলের শুভ যাত্রায়/ শেখ হাসিনা আজ অনন্য উচ্চতায়; মেট্রো রেল, আমাদের স্বপ্নের মেট্রো রেল/বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ; অর্থনীতির চাকা ঘুরবে পেছনে ফেলে যানজট, এগিয়ে চলবে বাংলাদেশ।

উদ্বোধনী মঞ্চে এমআরটি-৬ লাইনের সাড়ে ছয় বছরের নির্মাণযজ্ঞ শেষে পূর্ণ অবয়ব দেখানো হয় এক প্রদর্শনীতে; এরপরই বাজানো হয় মেট্রোরেলের থিম সং।

প্রসঙ্গত, ২০১৬ সালে ২৬ জুন এমআরটি-৬ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মাণের কাজ চলছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায়। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এই লাইনের নাম দেওয়া হয়েছে এমআরটি-৬।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App