×

বিনোদন

আ. লীগের প্রার্থী হতে চান হিরো আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:২১ পিএম

আ. লীগের প্রার্থী হতে চান হিরো আলম

বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের পর বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এই আসন থেকে নির্বাচন করতে চান আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, তফসিল ঘোষণা করা হয়েছে। আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। এবার উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যারা ভালো কাজ করছেন তাদের সঙ্গী হিসেবে নিচ্ছেন। তাই আমিও এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি নৌকার নমিনেশন পাবো।

তিনি আরও বলেন, যদি আমাকে নৌকা প্রতীক দেয়া হয় তাহলে নির্বাচন করব। যদি না দেয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।

জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়েও পাননি হিরো আলম। পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেও সিরিয়ালে দুই নম্বরে ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও যাচাই-বাছাইয়ে দুই দফায় মনোনয়ন বাতিল হলে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান। ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নিলেও হেরে যান হিরো আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App