×

বিনোদন

সেন্সর বোর্ডে আটকে গেল ‘পাঠান’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:২৬ পিএম

সেন্সর বোর্ডে আটকে গেল ‘পাঠান’
সেন্সর বোর্ডে আটকে গেল ‘পাঠান’

ছবি: সংগৃহীত

শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার গান ‘বেশরম রং’ গান মুক্তির পরপরই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। বিভিন্ন সংগঠন থেকে দেওয়া হয় পাঠান বয়কটের ডাক। কেউ কেউ তো আবার হুমকিও দেন— শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারা, প্রেক্ষাগৃহ পুড়িয়ে দেওয়ার কথাও শোনা যায়। এবার সেন্সর বোর্ডে আটকে দেয়া হয়েছে ‘পাঠান’কে। দেয়া হয়েছে সংশোধনের পরামর্শ।

ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশি জানান, শুধু বেশরম গানে দীপিকার বিকিনি নয়, পাঠান ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা বাদ দিতে হবে।

প্রসূনের কথায়, “সমস্ত বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি ‘পাঠান’কে সিবিএফসিতে জমা দেওয়া হয়। বোর্ডের নীতিমালা অনুসারে এটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ছবিটিতে কিছু সংশোধন দিয়েছে কমিটি। এর মধ্যে রয়েছে বেশরম গানও। সংশোধন শেষে মুক্তির আগেই পুনরায় ছবিটি বোর্ডে জমা দিতেও বলা হয়েছে।”

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ‘পাঠান’। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও এই ছবিতে খল চরিত্রে থাকবেন জন আব্রাহাম। ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করবেন সালমান খান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App