×

বিনোদন

রণবীরের আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া ছবি ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

রণবীরের আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া ছবি ভাইরাল

ছবি: সংগৃহীত

রণবীরের আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া ছবি ভাইরাল
রণবীরের আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া ছবি ভাইরাল

বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট । বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত জুটি তারা।

রণবীর-আলিয়া জুটির অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, রসায়ন নজরকাড়া। ঘনিষ্ঠ ব্যক্তি, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারেন রণবীর-আলিয়া। কীভাবে ‘গাঙ্গুবাঈ’ অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা? এবার সামনে এলো সেই অদেখা ছবি। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

নেট দুনিয়ায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের এই ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, কেনিয়ার জঙ্গলের সামনে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। তার সামনে হাঁটু মুড়ে বসে রয়েছেন রণবীর। সম্ভবত অভিনেতার হাতে রয়েছে বাগদানের আংটি। আর রোমান্টিক কায়দায় আলিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে চোখে পানি অভিনেত্রীর।

তিনি এক হাত দিয়ে মুখ ঢাকছেন। দুই তারকার এমন রোমান্টিক মুহূর্তের ছবি দেখে আপ্লুত তাদের অনুরাগীরা। বোঝাই যাচ্ছে, দুই তারকা যখন কেনিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন, তখন সেখানেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App