×

বিনোদন

মৃণালের বায়োপিকে চঞ্চলের বিপরীতে মনামী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৪:০৫ পিএম

মৃণালের বায়োপিকে চঞ্চলের বিপরীতে মনামী

চঞ্চল চৌধুরী ও মনামী ঘোষ

মৃণালের বায়োপিকে চঞ্চলের বিপরীতে মনামী

কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমাটির নাম পদাতিক। এতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ মনামী ঘোষকে।

সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালে। সিনেমাটি প্রযোজনা করবে ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। খবর হিন্দুস্তান টাইমসের

গীতা সেনের চরিত্রে অভিনয় নিয়ে মনামী বলেন, আমি আমার মতো করে গীতা সেন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছি। সৃজিতদা একটি ভিডিয়ো ক্লিপিংস দিয়েছেন। সেখানে খুব অল্প সময়ের জন্য গীতা সেনকে দেখা গেছে। তার কিছু সাক্ষাৎকারও রয়েছে। শুনেছি, অভিনেত্রী প্রচণ্ড ঘরোয়া ছিলেন।

তিনি আরও বলেন, চরিত্রটি অবশ্যই চ্যালেঞ্জের। সৃজিতদা এই ছবিটি বানানোর কথা ঘোষণা করে সবার প্রথমে চ্যালেঞ্জ নিয়েছেন। তারপর চ্যালেঞ্জ ছুঁড়েছেন সবাইকে। একা আমাকে নয়। গীতা সেন বরাবরই আড়ালে থাকতে পছন্দ করা ব্যক্তিত্ব। এই ধরনের চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন। আমি আমার ১০০ শতাংশ উজাড় করে দেব।

গত বছর ১৪ মে মৃণাল সেনের ৯৯তম জন্মবার্ষিকীতে তার বায়োপিকের ঘোষণা করেন সৃজিত। ছবিটির শুটিং শুরু হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App