×

বিনোদন

অভিনয়ে ফিরলেন রিচি সোলায়মান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫০ এএম

অভিনয়ে ফিরলেন রিচি সোলায়মান

অভিনেত্রী রিচি সোলায়মান

অভিনয়ে ফিরলেন রিচি সোলায়মান

মাঝে সাময়িক বিরতি নিয়েছিলেন এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র প্রবাসে ছিলেন। এখন আবার নাটকে নিয়মিত হবেন তিনি।

বাংলাদেশে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকায় এসে সিদ্ধান্ত নেন, আবারো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

সম্প্রতি মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের ‘মৎস্য কন্যা’ নাটকের কাজে হাত দিয়েছেন তিনি। নাটকটির কাহিনী মৎস্য কন্যা সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা একটি মেয়ের গল্প অবলম্বনে।

মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘প্রকৃতপক্ষে এ ধরনের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের ওপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি এই গল্পটি।’

রিচি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। পাণ্ডুলিপি তৈরি আবদুল্লাহ মাহফুজ অভি এছাড়া চিত্রগ্রহণ হোসাইন আরমান। খুব শিগগিরই ফিকশনটি প্রচারে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App