×

বিনোদন

পরী জানালেন, চলো বদলে যাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:১৪ পিএম

পরী জানালেন, চলো বদলে যাই
পরী জানালেন, চলো বদলে যাই
পরী জানালেন, চলো বদলে যাই
পরী জানালেন, চলো বদলে যাই

ব্যক্তিগত আর সংসার জীবনের নানা সমস্যা অতিক্রম করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মণি। এর মধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। সিনেমার নাম চলো বদলে যাই।

রবিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে নির্মাতা রায়হান জুয়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরী মণি। ক্যাপশনে লিখেছেন, চলো বদলে যাই। নিচে ইংরেজিতে লেখেন, আওয়ার নেক্সট।

নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করে নির্মাতা রায়হান জুয়েল গণমাধ্যমে বলেন, এই সিনেমার গল্প ভাবার সময় পরীকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শোনানোর পর, সে (পরী) খুব পছন্দ করেছে। গল্পটা নিয়ে সে বেশ এক্সসাইটেড। গল্প শুনেই পরী বলল, চলেন, সিনেমার নাম ঘোষণা দিয়ে দেই।

তিনি আরও বলেন, এখনও গল্পটার ফাইনাল লাইনআপ করছি। এটি থ্রিল, রোমাঞ্চ ও অ্যাকশনধর্মী একটি কমার্শিয়াল সিনেমা হবে।

নির্মাতা জানান, এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করা হয়নি। আমাদের আরও কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সব ঘোষণা দিতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App