×

বিনোদন

আসছে ‘কৃষ-৪’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১২:৪৭ এএম

https://www.youtube.com/watch?v=JgCJOP2i9uw

‘কৃষ-৪’ নিয়ে বড় ধরনের ঘোষণা দিয়েছেন বলিউডে ‘গ্রিক গড’ হিসেবে পরিচিত হৃত্বিক রোশন। পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আমি মনে করি, আমাদের সবার একত্র হয়ে একটু প্রার্থনা করা উচিত। সব কিছু সেট রয়েছে কিন্তু আমরা প্রযুক্তিগত দিক থেকে একটু আটকে আছি। আশা করছি, এই বছরের শেষে আমরা তা কাটিয়ে উঠব। ‘কৃষ ৪’ অবশ্যই আগামীর জন্য রয়েছে, শিগগির বাস্তবে আনব।

এর আগে ২০০৩ সালে ‘কোই মিল গ্যায়া’ (আইএমডিবি রেটিং: ৭.১/১০), ২০০৬ সালে ‘কৃষ’ (আইএমডিবি রেটিং: ৬.৪/১০) এবং ২০১৩ সালে ‘কৃষ-৩’ (আইএমডিবি রেটিং: ৫.৩/১০) মুক্তি পেয়েছে। সুপারহিরো সিরিজের তিনটি সিনেমাই ব্যাপক সাড়া ফেলেছে। নিয়মের ব্যতিক্রম না করে এবারেও যথারীতি ‌‌‌‘কৃষ-৪’ পরিচালনা করছেন রাকেশ রোশন। সম্প্রতি সিনেমাটির পোস্টার (ঝলক) প্রকাশ হয়েছে। সেখানে দেখা যায়, চিরাচরিত কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর সঙ্গে লেখেন, অতীতে যা হওয়ার হয়ে গেছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। ‘কৃষ ৪’।

বলিউডে কৃষ নিয়ে উন্মাদনার মূলে আছে এর ধারাবাহিক সাফল্য। এর আগে কোনো সুপার হিরো সিরিজের ছবি দর্শকের সাড়া পায়নি। যতটা পেয়েছে ‘কোই মিল গ্যায়া’, ‘কৃষ’ এবং ‘কৃষ-৩’।

প্রসঙ্গত, আগামীতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে হৃতিক রোশনকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় তাকে ভারতীয় বায়ুসেনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App