×

বিনোদন

আরিয়ানের সঙ্গে ডেটিং: যা বললেন পাক অভিনেত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০১:৪০ এএম

আরিয়ানের সঙ্গে ডেটিং: যা বললেন পাক অভিনেত্রী

পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খান ও বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান

আরিয়ানের সঙ্গে ডেটিং: যা বললেন পাক অভিনেত্রী

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেটিংয়ের গুজব উড়িয়ে দিয়েছেন পাকিস্তানি টিভি অভিনেত্রী সাদিয়া খান। তিনি বলেন, এগুলো ভিত্তিহীন খবর। পুরোপুরি গুজব।

মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রকাশনা সিটি টাইমসের সঙ্গে একান্ত কথোপকথনে এই পাক অভিনেত্রী জানান, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। খবর দ্য ট্রিবিউন, বলিউড লাইফের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাইয়ে নববর্ষ উদযাপনের সময় একটি পার্টিতে আরিয়ান খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেই ছবি ভাইরাল হতেই এই গুঞ্জন শুরু হয়। অনেকের মতে, পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। কেউ কেউ আবার তাদের ডেটিংয়ের গুজবও প্রচার করছেন। নেটিজেনদের এমন বিভ্রান্তমুলক প্রচারে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানালেন সাদিয়া খান।

৩৫ বছর বয়সের সাদিয়া খান একজন পাকিস্তানি অভিনেত্রী। ‘ইমান-এ খুদা অর মোহাব্বাতে’ টিভি শোতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ ২০১৯ সালে ‘মরিয়ম পেরিয়েরা’ টিভি শোতে দেখা গেছে তাকে।

অন্যদিকে, শাহরুখপুত্র আরিয়ান খান শীঘ্রই একটি ওয়েব সিরিজের কাহিনীকার হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এরই মধ্যে চিত্রনাট্য লেখাও শেষ করেছেন তিনি। বাবার প্রোডাকশন হাউজ ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্টের’ ব্যানারে নির্মিত হতে যাওয়া সিরিজটির পরিচালনাও করবেন আরিয়ান। সিরিজটির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে এ বছরই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App