×

বিনোদন

ঢাকা আসছেন শ্রীলেখা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৩:৩২ পিএম

ঢাকা আসছেন শ্রীলেখা

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি: সংগৃহীত

ঢাকা আসছেন শ্রীলেখা

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌন্দর্য কিংবা ঠোঁটকাটা স্বভাবের কারণে বেশ আলোচনায় আসেন। ক্যারিয়ারের বাইরে সমসাময়িক বিষয়েও কথা বলে থাকেন তিনি। শিগগিরই ঢাকায় আসছেন এ অভিনেত্রী।

বুধবার (১১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শ্রীলেখা।

অভিনেত্রী লিখেছেন- ‘বাংলাদেশে ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’

এর আগে গত ১৩ ডিসেম্বর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার ব্যাপারে শ্রীলেখা বলেছিলেন, আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে আমি জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় আসছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি সিনেমাটি দেখাতে পারব আপনাদের।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী চলবে উৎসবের আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে এই আসরে। আর সেখানেই প্রদর্শন করা হবে টালিউড অভিনেত্রী শ্রীলেখার ‘এবং ছাদ’ সিনেমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App