×

বিনোদন

চলে গেলেন গিটারের জাদুকর জেফ বেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০২:২৪ পিএম

চলে গেলেন গিটারের জাদুকর জেফ বেক
চলে গেলেন গিটারের জাদুকর জেফ বেক

ছবি: সংগৃহীত

ব্রিটিশ কিংবদন্তি গিটারিস্ট ও গিটার জাদুকর খ্যাত জেফ বেক আর নেই। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

কিংবদন্তি এই গিটারবাদকের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘তাঁর পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জেফ বেক মারা গেছেন।’

জানা গেছে, সম্প্রতি জেফ বেক হঠাৎ ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসে আক্রান্ত হন। এরপর তিনি মঙ্গলবার মারা যান।

জেফ বেক ষাটের দশকে হেভি মেটাল, জ্যাজ-রক মিউজিক জনপ্রিয় করতেও ব্যাপক ভূমিকা রাখেন।

জেফ বেক তার ক্যারিয়ারের শুরুতে ইয়ারবার্ডস ব্যান্ডের সঙ্গে গিটার বাজান। এর অনেক পরে তিনি আলাদাভাবে একক পরিবেশনায় মন দেন। এভাবে তিনি ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছান। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।

উল্লেখ্য, মিউজিকে অসামান্য অবদান রাখার জন্য জেফ বেক আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার সবশেষ একক অ্যালবাম ‘লাউড হেইলার’ ২০১৬ সালে মুক্তি পায়। এছাড়া গত বছর জনি ডেপের সঙ্গে যৌথ অ্যালবাম ‘১৮’ মুক্তি পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App