×

বিনোদন

সোনম কাপুরকে ধুয়ে দিলেন নেটিজেনরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১১:০০ পিএম

সোনম কাপুরকে ধুয়ে দিলেন নেটিজেনরা

সোনম কাপুরকে জুতা পরিয়ে দিচ্ছেন ভৃত্য

সোনম কাপুরকে ধুয়ে দিলেন নেটিজেনরা

একটু কষ্টও যাতে সন্তানদের সহ্য করতে না হয় সেই কারণে তারকারা হরহামেশাই বাড়িতে ভৃত্য নিয়োগ করেন। সেরকমই একজন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর।

শনিবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একজন ভৃত্য এসে সোনমের পায়ে হাত রেখে জুতা পরিয়ে দিলেন। আর এতেই চটেছেন নেটিজেনরা। খবর এনডিটিভির।

সামান্য জুতাও নিজে পরবেন না এই তারকা সন্তান- এমনই প্রশ্ন ঘুরেফিরে বারবার আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট বক্সে। অনেকে লিখেছেন, এই প্রজন্মের কাছে টাকাপয়সা এতই হয়েছে যে সামান্য জুতা পরানোর জন্যও ভৃত্যের প্রয়োজন হচ্ছে। আরেকজনের মন্তব্য, ‘জঘন্য! গাড়ির দরজা খোলানো, মাথায় ছাতা ধরানো অবধি ঠিক ছিল। এটা বাড়াবাড়ি হয়ে গেল।’

একইভাবে, তৃতীয়জন বলেছেন, ‘কাপুর পরিবারের ঔদ্ধত্য বরাবরই বেশি। এই প্রজন্ম পদে পদে তা প্রমাণ করছে।’

গত বছরের আগস্টে সোনম কাপুর ও আনন্দ আহুজার ঘরে পুত্র সন্তানের জন্ম হয়। ছেলের নাম রেখেছেন বায়ু। প্রসবের মাসখানেক আগে লন্ডনের নটিং হিল থেকে মুম্বাই শহরে এসেছিলেন অভিনেত্রী। এখনো মুম্বাইয়ে আছেন। প্রসবকালীন ওজন কমানোর জন্য চলছে কঠোর পরিশ্রম। এদিনও যোগ ব্যায়ামের ক্লাস থেকে বের হওয়ার সময়ই ভিডিওটি ভাইরাল হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম ও আনন্দ। বিয়ের পর থেকেই বড় পর্দায় কাজ কমিয়ে দেন তিনি। সোনমকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘একে ভার্সেস একে’ ছবিতে, ২০২০ সালে। সামনে সোম মাখিজার ‘ব্লাইন্ড’-এ দেখা যাবে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App