×

বিনোদন

নতুন মিস ইউনিভার্স হলেন গ্যাব্রিয়েল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০১:৫৬ পিএম

নতুন মিস ইউনিভার্স হলেন গ্যাব্রিয়েল

ছবি: সংগৃহীত

নতুন মিস ইউনিভার্স হলেন গ্যাব্রিয়েল

ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের ৭১তম আসরে বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল।

স্থানীয় সময় শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত বারের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। এ সময় তুমুল করতালিতে নতুন মিস ইউনিভার্সকে অভিবাদন জানিয়েছেন হলভর্তি দর্শক ও প্রতিযোগীরা।

এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।

পেশায় গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

মিস ইউ ইউনিভার্সের বৈশ্বিক আসরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বাজিমাত করলেন গ্যাব্রিয়েল। তিনি জানান, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন, যাতে তারা নিজেকে জানতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App