×

বিনোদন

বিগ বস থেকে বিরতি নিচ্ছে সালমান খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১১:৪৬ এএম

বিগ বস থেকে বিরতি নিচ্ছে সালমান খান
বিগ বস থেকে বিরতি নিচ্ছে সালমান খান

ছবি: সংগৃহীত

বিগ বসের চলতি আসর নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। সম্প্রতি এই আসর থেকে একসঙ্গে বেরিয়ে গেছেন তিন প্রতিযোগী। এবার সঞ্চালনার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। রবিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘বিগ বস’-এর ঘর থেকে একসঙ্গে বেরিয়ে যান আব্দু রোজিক, সাজিদ খান ও সৃজিতা দে। এবার বদলে যাচ্ছে শোর সঞ্চালক। দীর্ঘ ১৬ বছর ধরে টানা এই শোর সঞ্চালকের দায়িত্বে দেখা গেছে সালমান খানকে। তবে এখন এই দায়িত্ব পেতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর।

কিন্তু ‘উইকএন্ড কাভর এপিসোড’-এ দেখা যাবে সালমানকে। এ ছাড়া বিগ বসের ফাইনালের দিন পুরো শো সঞ্চালনা করবেন বলিউডের ভাইজান।

এর আগে গত বছর ‘বিগ বস ১৫’-এর প্রথম সিজন পুরোটাই সঞ্চালনা করেছিলেন করণ। তবে এবার নিশ্চিতভাবেই সঞ্চালনার দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App