×

বিনোদন

প্রশ্ন শুনেই মেজাজ হারালেন পরী মণি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ১২:৩৯ পিএম

প্রশ্ন শুনেই মেজাজ হারালেন পরী মণি

ছবি: সংগৃহীত

প্রশ্ন শুনেই মেজাজ হারালেন পরী মণি
প্রশ্ন শুনেই মেজাজ হারালেন পরী মণি

বিচ্ছেদের ঘোষণা দিয়েও সে পথ থেকে সরে এসে বেশ ঘটা করেই বিবাহবার্ষিকী পালন করেছেন ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরি মণি। সম্প্রতি একটি শোরুম চালু করতে স্বামী শরীফুল রাজের সঙ্গে উপস্থিত ছিলেন পরী। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারালেন এই নায়িকা।

রাজ-পরীর টানাপোড়েন কী মিটে গেছে? গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমরা এখানে কোনো পারিবারিক আলোচনা করতে আসিনি। আমাদের সমস্যা না থাকলে আপনাদের কী সমস্যা?

পরী মণির হঠাৎ রেগে যাওয়ায় উপস্থিত সকলে এমনকী স্বামী রাজও চমকে গিয়েছিলেন। তারপর তিনিই পরিস্থিতি সামাল দেন। শরিফুল রাজ হাসিমুখে বলে ওঠেন, আমরা তো সব সময় একসঙ্গেই ছিলাম।

বউয়ের মান ভাঙানোর উপায়টাও বললেন রাজ। পরীর গালে চুমু খেয়ে জানালেন, এভাবেই সবটা সামলে দেন। নিজেকে সামলে নিয়ে পরীমনিকেও বলতে শোনা যায়, আমরা ভালো আছি। সুন্দর আছি। সেটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না? আশীর্বাদ করবেন যাতে এভাবেই আমাদের সামনের জীবনটা মসৃণ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App