×

বিনোদন

তেলেগু সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

তেলেগু সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী!
তেলেগু সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী!

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। একাধিক সিনেমায় খলনায়ক চরিত্রে অসাধারন অভিনয়ের মাধ্যমে দশৃকদের মন কেরেছেন। এবার তেলেগু সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।

শনিবার (২৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বলিউডে বেশ সুনাম অর্জনের পর এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। মূলত তেলেগুর অ্যাকশন সিনেমা ‘সেইনধাভ’-এর মহরতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে এই সিনেমায় তার চরিত্র সম্পর্কে এখনো জানা যায়নি। তবে নওয়াজ ছাড়াও এই ছবিতে রয়েছেন ভেঙ্কটেশ, রানা ডাগ্গুবতী, নাগার্জুনসহ অনেক খ্যাতনামী তারকা। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার ছবির সেটে হাজির ছিলেন নওয়াজ। এদিন বজরংবলীকে নমস্কার করে দক্ষিণী ছবির সফর শুরু করেন তিনি। এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন ভেঙ্কটেশ।

সম্প্রতি মহরতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছেন পরিচালক শৈলেশ কোলানু। এতে নওয়াজউদ্দিনের উদ্দেশে তিনি লেখেন, ‘দেশের অন্যতম সেরা অভিনেতাকে পেয়েছি। হলফ করে বলতে পারি, দুর্দান্ত একটা কাজ হতে চলেছে।’

অভিনেতা নিজেও মহরতের ছবি নিজের টুইটারে প্রকাশ করেছেন নওয়াজুদ্দিন। সর্বশেষ গত বছর ‘হিরোপন্তি-২’ সিনেমায় দেখা যায় এই অভিনেতাকে। চলতি বছর তার বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App