×

বিনোদন

শুটিং সেটে আহত সানি লিওন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২১ পিএম

শুটিং সেটে আহত সানি লিওন

ছবি: ইন্ডিয়ান টাইমসের

শুটিং সেটে আহত সানি লিওন

শুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন। মালবিকা মোহনানের ‘ক্রিস্টি’ সিনেমার শ্যুটিংয়ের সময় তার পায়ের আঙুলে মারাত্মক আঘাত লাগে। এ ঘটনা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। খবর- ইন্ডিয়ান টাইমসের

ভিডিওতে দেখা যায়, একেবারে সিনেমার কস্টিউমে বসে রয়েছেন তিনি। শার্ট টপ আর কালো ঘাগরায় অন্যরকম দেখাচ্ছে তাকে। অভিনেত্রী একটি সোফায় বসে তার পায়ের রক্ত মুছে নিচ্ছেন। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি। সঙ্গে জুড়ে দিয়েছেন কান্নার ইমোজি।

‘গদর-২’ সিনেমায় অভিনয় করছেন সানি লিওন। ২০০১ সালে মুক্তি বলিউডের ব্লকব্লাস্টার সিনেমা ‘গদর এক প্রেম কথা।’ আর এবার আসছে ‘গদর-২।’

‘গদর এক প্রেম কথা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা পটেল। ‘গদর-২’ সিনেমায় আবারও দুজনেই ফ্রেমে রয়েছেন। ‘গদর এক প্রেম কথা’-র সময় বেঁচে ছিলেন অমরেশ পুরী। সে সময়ে সিনেমায় তিনি বরাবরের মতোই দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন।

তবে ‘গদর এক প্রেম কথা’ সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন লিলেট দুবে, সুরেশ ওবেরয়। বিশেষভাবে উল্লেখ করতে হয়, সে সময় বক্স অফিসে বড়সড় সাফল্য আসে।

সম্প্রতি জানানো হয়, জনপ্রিয় এই সিনেমার সিক্যুয়েল ‘গদর-২’ আসতে যাচ্ছে। দর্শকদের উপহার দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘গদর-২’। সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০০১ সালে মুক্তি পাওয়া এই সিনেমা আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আগামী ১৫ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সানি দেওল এবং আমিশা পাটেলের সিনেমা।

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন---- https://www.instagram.com/reel/CoEgW61Dh0i/?utm_source=ig_embed&ig_rid=421ab2c8-a6c6-42bd-a69c-a323e8f26cfd

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App