×

বিনোদন

বিয়ে করেই কটাক্ষের শিকার নববধূ আথিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৫ পিএম

বিয়ে করেই কটাক্ষের শিকার নববধূ আথিয়া

ফাইল ছবি

বিয়ে করেই কটাক্ষের শিকার নববধূ আথিয়া
বিয়ে করেই কটাক্ষের শিকার নববধূ আথিয়া

ভারতের জনপ্রিয় ক্রিকেটার কেএল রাহুলের হাত ধরে সদ্য জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বলিউডের অভিনেত্রী আথিয়া শেঠি। বিয়ের পর্ব চুকিয়ে প্রথমবার ক্যামেরার সামনে এসেই কটাক্ষের মুখে পড়েছেন এ অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-মশকরা। সম্প্রতি রাহুলের সঙ্গে ডিনার ডেটে যাবার জন্য বাড়ি থেকে বের হন আথিয়া। স্বাভাবিকভাবেই নবদম্পতিকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমিয়েছিলেন ক্যামেরাম্যানরা। খবর-আনন্দবাজারের।

সেই  ক্যামেরাম্যানদের তোলা রাহুল-আথিয়ার সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় চর্চা। আসলে খানিকটা অপ্রত্যাশিত লুকেই ধরা দেন আথিয়া। তাকে দেখে বোঝার উপায় নেই যে গত ২৩ জানুয়ারি বিয়ে হয়েছে তার। সিঁথিতে নেই সিঁদুর। মঙ্গলসূত্রও পরেননি। হাতের মেহেদিও একেবারেই অস্পষ্ট। আকাশি রঙের ডেনিম আর নীল-সাদা শার্ট গায়েই রাহুলের পাশে দাঁড়িয়ে পোজ দেন তিনি।

আথিয়ার এই লুক দেখেই বিরক্ত নেটিজেনদের একাংশ। তাদের দাবি, আথিয়াকে কোনো অংশ থেকেই নববধূ মনে হচ্ছে না। যদিও এসব কটাক্ষে আপাতত কান দিতে নারাজ আথিয়া। আপাতত স্বামীর সঙ্গে নিজের নতুন জীবনটা উপভোগ করতে চান তিনি।

২৩ জানুয়ারি বিয়ের পর্ব মিটে গেলেও এখনো বাকি রিসেপশন। শোনা গেছে, আইপিএলের পরই ধুমধাম করে রিসেপশনের আয়োজন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App