×

বিনোদন

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯ এএম

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান

ছবি: সংগৃহীত

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সাল থেকে জয়া আহসান ইউএনডিপি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। তার এই দায়িত্ব আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত থাকবে। সংস্থাটির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তিনি।

জানা গেছে, শুভেচ্ছাদূত হিসেবে মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন জয়া আহসান।

এ প্রসঙ্গে জয়া বলেন, আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে আমি আনন্দিত। তাদের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি।

তিনি আরও বলেন, ‘২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে।’

এদিকে জয়া আহসান ইউএনডিপির শুভেচ্ছাদূত হওয়ায় নিজেদের সৌভাগ্যবান মনে করছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তার ভাষ্য, জয়া আহসান শুধু জনপ্রিয় শিল্পী নন, সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ একজন মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App