×

বিনোদন

শিক্ষকের বিরুদ্ধে হিরো আলমের মামলার হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৮ এএম

শিক্ষকের বিরুদ্ধে হিরো আলমের মামলার হুমকি

ছবি: সংগৃহীত

শিক্ষকের বিরুদ্ধে হিরো আলমের মামলার হুমকি

ছবি: সংগৃহীত

হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়ে বেকায়দায় পড়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল জব্বার একাডেমি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ এম মুখলেছুর রহমান। তার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

তিনি বলেন, ওই শিক্ষক আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমাকে গাড়ি উপহার না দিলে আমি তার বিরুদ্ধে মামলা করব।

জানা গেছে, মঙ্গলবার রাতে অধ্যক্ষ এম মুখলেছুর রহমান তার নিজ ফেসবুক আইডি ‘প্রিন্সিপাল এম মুখলেছুর রহমান’ থেকে ঘোষণা দেন তার ব্যবহৃত নোহা গাড়িটি হিরো আলমকে উপহার দেবেন। নিজের ব্যবহৃত মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে তিন মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায়।

এছাড়া ওই শিক্ষক শুক্রবার দুপুর ২টার দিকে আবারও তার ফেসবুক থেকে ঘোষণা দেন, ‘আজ দুপুর ১২টায় হিরো আলমের সঙ্গে তার কথা হয়েছে, তিনি আগামী ৬ ফেব্রুয়ারি তার বাড়িতে আসবেন নোহা গাড়িটি নেওয়ার জন্য।’

মুখলেছুর রহমান বলেন, ‘আমি আমার নোহা গাড়িটি তাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছি। আমি সিলেটবাসীকে কলঙ্কিত করব না। আমি একজন মুসলমান হিসেবে বলছি, ফালতু ওয়াদা আমি করি না। ওয়াদা অনুযায়ী আমি গাড়িটির কাগজপত্র করে চিরতরে তাকে উপহার দেব।’

তবে এ বিষয়ে হিরো আলম জানান, তার সহকারীর সঙ্গে এম মুখলেছুর রহমানের ফোনে কথা হয়েছে। তিনি বলেছেন তার গাড়িটি নষ্ট। তার পেজটি তোলার (ভাইরাল) জন্য এমন ভিডিও করেছেন। বিষয়টি কাউকে না বলার জন্যও তিনি বলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App