×

বিনোদন

অ্যাকশনের পর এবার রোমান্টিক হিরো আরিফিন শুভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯ পিএম

অ্যাকশনের পর এবার রোমান্টিক হিরো আরিফিন শুভ

ছবি: সংগৃহীত

অ্যাকশনের পর এবার রোমান্টিক হিরো আরিফিন শুভ
অ্যাকশনের পর এবার রোমান্টিক হিরো আরিফিন শুভ

আরিফিন শুভর এবারের বছরের শুরুটা হয়েছে ক্সট্রিম অ্যাকশধর্মী সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’-এর মধ্যদিয়ে। ১৩ জানুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি এখনো চলছে সিনেমা হলে। সেটার রেশ না কাটতেই এক্সট্রিম অ্যাকশন হিরো থেকে এক্সট্রিম রোমান্টিক হিরো বনে গেছেন ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক।

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভর রোমান্টিক ওয়েব ফিল্ম ‘উনিশ২০’; ফিল্মটির অপু চরিত্রের মাধ্যমে দীর্ঘ বিরতির পর রোমান্টিক শুভর দেখা পাবে দর্শক। ট্রেইলার প্রকাশের পর এরই মধ্যে শুভর রোমান্স নেটিজনদের উঞ্চ ভালোবাসায় সিক্ত হচ্ছে।

এ বিষয়ে আরিফিন শুভ বলছেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে আমি দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। সেই চেষ্টা এখনো চলছে; নাবিদ আল শাহরিয়ার থেকে অপু সেটাই প্রমাণ করে। মাত্র এক মাসের ব্যবধানে দর্শক আমাকে দুটি ভিন্ন রূপে দেখবে, অ্যাকশন থেকে সরাসরি রোমান্সে।’

আরিফিন শুভ আরো বলেন, সিনেমাটি মন ভাল করার গল্প। অনেকদিন ধরে দর্শক চাইছিলেন আমি রোমান্টিক সিনেমা করি, সেকারণে ভালোবাসা দিবসে দর্শকদের মন ভাল করতে আসছি। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে, সবাই খুব পছন্দ করছেন।

পরিচালক মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘উনিশ২০’ সিনেমায় আরিফিন শুভর নায়িকা আফসান আরা বিন্দু। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ১৩ ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি, যা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App