×

বিনোদন

সেই গাড়ি লাশ বহনের কাজে দান করলেন হিরো আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

সেই গাড়ি লাশ বহনের কাজে দান করলেন হিরো আলম

হিরো আলম। ছবি: সংগৃহীত

উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে বিনামূল্যে রোগী ও মরদেহ বহনের কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে আলোচিত সেই শিক্ষকের বাড়িতে এসে গাড়ির চাবি নেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।

হিরো আলমকে গাড়ি উপহার দিতে চুনারুঘাটের নরপতি গ্রামে আগে থেকেই মঞ্চ সাজিয়ে রেখেছিলেন শিক্ষক এম মুখলিছুর রহমান। বিকেল পৌনে ৩টায় সেই মঞ্চে এসে উঠেন হিরো আলম। পরে উপস্থিত লোকজনের সামনে হিরো আলমকে নোহা মাইক্রোবাসটির চাবি ও কাজগপত্র হস্তান্তর করা হয়।

এ সময় হিরো আলম বলেন, ‘মুখলিছুর রহমান নিজের ঘোষণা অনুযায়ী গাড়িটি উপহার দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি এই গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করব। সেটি দিয়ে দরিদ্র রোগী এবং দরিদ্র পরিবারের কেউ মৃত্যুবরণ করলে মরদেহ ব্যবহারের কাজে ব্যবহার করা হবে। ’

এম মুখলিছুর রহমান জানিয়েছেন, তিনি সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে হিরো আলমকে গাড়িটি উপহার দিয়েছেন। এ সময় তার হাতে একটি সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়। এ সময় হবিগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হিরো আলম সংসদ সদস্য পদে নির্বাচনে দাঁড়িয়ে যে চ্যালেঞ্জ নিয়েছেন, তা মোকাবিলার জন্য তাকে নিজের গাড়িটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ওই শিক্ষক। অবশেষে মঙ্গলবার গাড়িটি হস্তান্তর করলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App