×

বিনোদন

৭ বছর পর কলকাতায় ফেরদৌস-প্রসেনজিৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম

৭ বছর পর কলকাতায় ফেরদৌস-প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ফেরদৌস

৭ বছর পর কলকাতায় ফেরদৌস-প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ফেরদৌস

দুই বাংলার জনপ্রিয় দুই নায়ক ফেরদৌস ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ১৯৯০-এর দশকের বাংলা সিনেমা মাতিয়েছেন তারা। রোমান্টিক, অ্যাকশন ও সামাজিক ঘরানার সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছেন দুজন। উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। ফেরদৌস যেমন কাজ করেছেন কলকাতার সিনেমায়, তেমনি বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ অভিনয় করেছেন বাংলাদেশি সিনেমায়।

চলচ্চিত্রের এই আনাগোনায় দুই তারকার বন্ধুত্বটা বেশ পুরনো। সম্প্রতি কলকাতায় আছেন ফেরদৌস। তিনি খবর পান, প্রসেনজিৎ শুটিং করছেন। ছুটে যান দেখা করতে। হঠাৎ বন্ধু ফেরদৌসকে পেয়ে উচ্ছ্বসিত বুম্বাদা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রিয় বন্ধু ফেরদৌসের সঙ্গে ফেসবুকে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘অনেকদিন বাদে হঠাৎ দেখা দোস্ত-এর সঙ্গে। ধন্যবাদ আমার সেটে আসার জন্য।’ পোস্টের পর সেই ছবি নজর কেড়েছে নেটিজেনদের। দুই তারকার ভক্তরা প্রকাশ করছেন তাদের মন্তব্য। জানাচ্ছেন ভালোবাসা ও শুভেচ্ছা। অনেকে আবার দাবি করলেন, এক সিনেমায় দুই বন্ধুকে দেখতে চান বলে।

এদিকে, ফেরদৌসও তার ফেসবুকে ছবি পোস্ট করে লিখলেন, ‘প্রসেনজিৎ আমার প্রিয় বুম্বাদা। কতদিন পর দেখা হলো। অনেক কথা, অনেক আড্ডা, অনেক হাসি, কত স্মৃতি। লাভ ইউ বুম্বাদা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App